হোম > বিশ্ব > এশিয়া

সামরিক স্বনির্ভরতার আহ্বান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর সামরিকভাবে আরও স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

তিনি মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সামরিক জোট বজায় রাখার পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াতে হবে। বিশেষ করে যুদ্ধকালীন দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর পূর্ণাঙ্গ অপারেশনাল নিয়ন্ত্রণ বা ওপকন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফিরিয়ে আনার বিষয়টিকে তিনি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন ট্রাম্প। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব মহড়া সীমিত করা যেতে পারে।

বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনাসদস্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কমান্ডের সদস্যরা অংশ নেন। এ মহড়ার অন্যতম উদ্দেশ্য দক্ষিণ কোরিয়ার যুদ্ধকালীন অপারেশনাল নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রস্তুতি ও সামরিক সক্ষমতা যাচাই করা।

লি জে মিয়ং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট এবং স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা একে অপরের বিরোধী নয়। বরং দেশকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করতে উভয় দিকেই গুরুত্ব দিতে হবে।

ট্রাম্পের যৌথ মহড়া কমানোর সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। মহড়া সীমিত হলে দুই দেশের যৌথ সামরিক প্রস্তুতি এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার সক্ষমতার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

সূত্র: দ্য গার্ডিয়ান ও এপি নিউজ

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

ঘাটে শত শত ট্রাকের জট, সাত দিন পর সচল বাঁশবাড়িয়া নৌপথ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বিজেপির মুখপাত্র শেহজাদের পদত্যাগ, দলের অনুরোধ প্রত্যাখ্যান

চট্টগ্রামে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ

নিখোঁজের দুইদিন পর নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট

ফেসবুকের নতুন রিচ নীতিতে বদলে যাচ্ছে কনটেন্টের হিসাব

৭৩ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি

চাকরিবিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে