হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় ক্রেনের নিচে পড়ে বাংলাদেশির মৃত্যু

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি নিজেই ক্রেনটির চালক ছিলেন। কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা একথা বলেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সেখানে রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যায়। এটি রিমোট কন্টোলের মাধ্যমে চালানো হচ্ছিল। ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি উল্টে যায়। সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক।

এছাড়া ক্রেনটির ভারে দুটি গাড়িও চূর্ণ হয়। তবে গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ওই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। কুয়ালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কি না সেটি তদন্ত করছেন তারা।

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল