হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

জেট ফুয়েল ও সার আমদানির ঘোষণা অস্ট্রেলিয়া সরকারের

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশের সরবরাহ ব্যবস্থা জোরদার করতে জেট ফুয়েল আমদানির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

তিন চালানে মোট ৬০ লাখ ব্যারেল বা প্রায় ১০ কোটি লিটার (২ কোটি ৬৪ লাখ গ্যালন) জেট ফুয়েল সংগ্রহ করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে আরো নিশ্চিত করা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার ব্রুনাই থেকে অতিরিক্ত ৩৮ হাজার ৫০০ টন ইউরিয়া সারও সংগ্রহ করেছে।

অ্যালবানিজ জানিয়েছেন, চীন থেকে আসতে যাওয়া জেট ফুয়েলের তিনটি চালান আগামী জুনের শুরুর দিক থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৮ লক্ষাধিক মৌমাছি চুরি

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা