হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

নতুন তেল শোধনাগার তৈরি করবে অস্ট্রেলিয়া

আল-জাজিরা

ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ ছয় দশকের মধ্যে দেশে প্রথমবার নতুন একটি তেল শোধনাগার গড়ে তোলার পরিকল্পনা বিবেচনা করছে অস্ট্রেলিয়া।

বিষয়টি বাস্তবায়নে সম্ভাবনা যাচাই করতে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার ও পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার যৌথভাবে একটি প্রাথমিক সমীক্ষা পরিচালনা করবে।

সরকারি এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি তেল পেতে বেশ বেগ পেতে হচ্ছে ক্যানবেরাকে। বর্তমানে অস্ট্রেলিয়া তাদের মোট প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভর করে। ফলে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশে জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে হিমশিম খাচ্ছে দেশটি।

অস্ট্রেলিয়ায় বর্তমানে মাত্র দুটি তেল শোধনাগার চালু রয়েছে। অথচ ২০০৪ সাল বা দুই দশক আগেও দেশটিতে আটটি সক্রিয় শোধনাগার ছিল। এ ছাড়া গত ৬০ বছরেরও বেশি সময় ধরে সেখানে নতুন করে কোনো তেল শোধনাগার নির্মাণ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, নতুন শোধনাগার গড়ে উঠলে তা অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা ও আমদানিনির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখবে।

এএম

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ অস্ট্রেলিয়ার