হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত ৩

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে লেক কারগেলিগো শহরে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে লেক কারগেলিগোর ওয়াকার স্ট্রিটে ইয়েলকিন স্ট্রিটের কাছে গুলির খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সেন্ট্রাল ওয়েস্ট পুলিশ ডিস্ট্রিক্টের সদস্যরা উপস্থিত হন।

ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এছাড়া আরেকজন পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকাটিকে অপরাধস্থল ঘোষণা করে ঘিরে ফেলা হয়েছে। কী কারণে এবং কী পরিস্থিতিতে এই গুলির ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ সাধারণ জনগণকে ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে অগ্রগতি হলে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

সূত্র: বিবিসি নিউজ

এসআর

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

নতুন তেল শোধনাগার তৈরি করবে অস্ট্রেলিয়া