হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

দুই মাসের জন্য ১১০০ ফ্লাইট বাতিল করল এয়ার নিউজিল্যান্ড

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানিয়েছেন, তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির ভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও এর আওতায় পড়বে। যদিও নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বাড়ায় সেগুলো চালু রাখা হচ্ছে।

নিখিল রবিশঙ্কর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। এ অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

এসআর

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান