হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় আকাশ থেকে আছড়ে পড়ল ১০০ ড্রোন

আলো উৎসব

আমার দেশ অনলাইন

ছবি: ডেইলি বিস্ট

অস্ট্রেলিয়ার একটি আলো উৎসবে প্রদর্শনী চলাকালীন আকাশ থেকে প্রায় ১০০টি ড্রোন নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সিডনি হারবারের পাশে সমবেত দর্শকদের সামনেই ড্রোনগুলো পানিতে ও ঘাটের ওপর আছড়ে পড়ে ভেঙে যায়।

বার্ষিক উৎসব ‘ভিভিড সিডনি’র অংশ হিসেবে ‘স্টার-বাউন্ড ড্রোন শো’ চলাকালে এই যান্ত্রিক ত্রুটি ঘটে।

শো পরিচালনাকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ‘স্কাইম্যাজিক’ জানিয়েছে, উড্ডয়নের পর বেতার তরঙ্গের (রেডিও ফ্রিকোয়েন্সি) পরিবেশে একটি অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে ৮৯টি ড্রোন তাদের অবস্থানগত নির্ভুলতা হারায়। এর ফলে ড্রোনগুলোর স্বয়ংক্রিয় জরুরি অবতরণ প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে।

ড্রোনগুলো আছড়ে পড়ার শব্দ বেশ দূর থেকেও শোনা গেছে। ডার্লিং হারবারের রবার্ট নামের এক কর্মী দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি-কে বলেন, ‘সম্ভবত ১০, ১৫ বা ২০ মিটার দূর থেকেও ঘাটের ওপর ড্রোনগুলো আছড়ে পড়ার শব্দ বেশ জোরেই শোনা যাচ্ছিল। সিমেন্টের তৈরি ম্যারিনার ওপর ওগুলো সশব্দে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল।’

অবশ্য স্কাইম্যাজিক দাবি করেছে, কোনো ড্রোনই নির্ধারিত নিরাপত্তা সীমানার বাইরে পড়েনি। এই ঘটনায় উৎসবের আয়োজকরা দর্শকদের ‘হতাশা এবং অসুবিধার জন্য’ ক্ষমা চেয়েছেন।

একই সঙ্গে স্কাইম্যাজিক এবং সরকারি সংস্থাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী শোগুলো বাতিল করা হয়েছে।

১১ রাতব্যাপী মোট ২২টি প্রদর্শনীতে ১ হাজারটি বিশেষভাবে তৈরি ড্রোন নিয়ে এই ‘স্টার-বাউন্ড শো’ সাজানো হয়েছিল। মাত্র এক দিন আগেই এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছিল।

সূত্র: ডেইলি বিস্ট

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৮ লক্ষাধিক মৌমাছি চুরি

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা