হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দিবে অস্ট্রেলিয়া

বাসস

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেপালে ভয়াবহ বন্যার পর এখনো নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের খুঁজে বের করা অত্যন্ত ‘কঠিন বা ‘দুরূহ’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

শুক্রবার অস্ট্রেলিয়ার টুডে শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন।

আগামী কয়েক দিনে সেখানে আরও সহায়তা ও জনবল পাঠানো হবে।

আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে আটক

নেতানিয়াহুকে জাহান্নামে পাঠানোর হুঁশিয়ারি ইরানের

সার সংকট নিয়ে আতঙ্কের মধ্যেই মাঠপর্যায়ে অভিযান

ইসলামে কথার সংযম

নীলগঞ্জ ইউপির বাকি টাকা গেল কোথায়?

শিক্ষক গণপতিসহ তিনজনকে ছাদেই হত্যা করা হয়

অসুস্থতাও আল্লাহর নেয়ামত

যুক্তরাষ্ট্রের বৈরিতার শক্তিশালী জবাব দেবে উত্তর কোরিয়া

নেপালে ভয়াবহ হিমবাহ ধসে বিপুল প্রাণহানি

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ