হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ১ লাখ ১৫ হাজার নাগরিক মধ্যপ্রাচ্যে আটকা

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জেরে সৃষ্ট সংঘাতে আকাশপথ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত অস্ট্রেলিয়ার প্রায় ১ লাখ ১৫ হাজার নাগরিক দেশটিতে ফিরতে পারছেন না।

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

বাণিজ্যিক ফ্লাইট চালু হলে অঞ্চলটিতে থাকা অস্ট্রেলিয়ানদের দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে দেশটির সরকার আশা করছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সাংবাদিকদের বলেন, ‘অঞ্চলটিতে আমাদের প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন। এটি একটি বড় সংখ্যা, আর তাদের দেশে ফেরানোর সবচেয়ে ভালো উপায় হবে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হওয়া। কারণ সেটিই বৃহৎ পরিসরে সম্ভব।’

তিনি আরও বলেন, ওই অঞ্চলে সংঘাত চলছে। আমরা বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা দেখেছি এবং আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে অস্ট্রেলিয়ান ফ্লাইট হোক বা বাণিজ্যিক ফ্লাইট, কোনোটিই পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আগে দেখতে চায় বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু হয় কি না এবং এ বিষয়ে তারা বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখছে।

পেনি ওং আরও জানান, ইসরাইল, ইরান, কাতার বা সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের নিকটাত্মীয়দের নিবন্ধনের জন্য সরকার একটি অনলাইন সংকট পোর্টাল চালু করেছে।

খামেনি হত্যা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদেরই।

তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতার মৃত্যুর জন্য কেউ শোক করছে না। তিনি এমন এক শাসনব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন, যা ক্ষমতা ধরে রাখতে নিজ দেশের জনগণকে নির্মমভাবে হত্যা করেছে।

এসআর

ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটারদের সংগঠন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৮ লক্ষাধিক মৌমাছি চুরি

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি