হোম > বিশ্ব > অস্ট্রেলিয়া

১০০ কোটি লিটার জ্বালানি মজুতের ঘোষণা অস্ট্রেলিয়ার

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ১০০ কোটি লিটারের বিশাল এক জাতীয় জ্বালানি ভান্ডার গড়ে তোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপির।

অ্যালবানিজ জানান, সরকারি মালিকানাধীন এই মজুত মূলত ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েলের (বিমানের জ্বালানি) দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান সংকটের নেতিবাচক প্রভাব থেকে অস্ট্রেলিয়াকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।’

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বার্ষিক বাজেটে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হাতেগোনা কয়েকটি সদস্য দেশের মধ্যে একটি অস্ট্রেলিয়া। তবে আমাদের কোনো নিজস্ব জাতীয় জ্বালানি মজুত ছিল না।

তিনি বলেন, ‘ভবিষ্যতের সম্ভাব্য ধাক্কা সামলাতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।’

অস্ট্রেলিয়ায় মাত্র দুটি তেল শোধনাগার রয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই দেশটিকে চরম সংকটে পড়তে হয়। এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াও জ্বালানি তেলের জন্য হরমুজ প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এ পথেই পরিবাহিত হতো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

এসআর

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ৮ লক্ষাধিক মৌমাছি চুরি

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

বিশ্বে মহামারি বিপর্যয়ে তুলনামূলক বেশি নিরাপদ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে অস্ত্র ফেরত কর্মসূচি

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা