হোম > বিশ্ব > চীন

নেপালের বন্যা নিয়ে জরুরি বৈঠকে শি জিনপিং

আমার দেশ অনলাইন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বিপর্যয়ের পর বেশ কয়েকজনের এখনো সন্ধান পাওয়া যাচ্ছে। নিখোঁজদের মধ্যে চীনসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। তাদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন শি জিনপিং।

উদ্ধার কার্যক্রম যেন পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে পরিচালিত হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি জোর দিয়েছেন তিনি। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকাজ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের জন্য জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অন্যান্য দেশের সঙ্গেও সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বেইজিং।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

ভয়াবহ বন্যায় নেপালের পাশে যুক্তরাষ্ট্র, সহায়তার আশ্বাস ট্রাম্পের

সংস্কার শেষে খুলে দেওয়া হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরে চার খুনের বিচার নিয়ে যা বললেন নতুন পুলিশ কমিশনার

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৫৩৮

আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত ১৭ হাজার ২৮০

বৈশ্বিক উচ্চশিক্ষার ‘গ্লোবাল হাব’ করতে চাই: গাকৃবি উপাচার্য

তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ৫ শিশুর