হোম > বিশ্ব > চীন

চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

আমার দেশ অনলাইন

উত্তর চীনের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শানসি প্রদেশের শানইন কাউন্টিতে অবস্থিত জিয়াপেং বায়োটেক কোম্পানির কারখানায় শনিবারে এই বিস্ফোরণ ঘটে। রোববার সকালে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। এ তথ্য স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রকাশ করা হয়।

কারখানাটি রাজধানী বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন।

চীনে শিল্প কারখানায় দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ ঘটনা, যার পেছনে ঢিলেঢালা নিরাপত্তা মানদণ্ডকে দায়ী করা হয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতিবেশী অভ্যন্তরীণ মঙ্গোলিয়া প্রদেশে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছিলেন।

এসআর

যেসব কৌশলে আরো শক্তিশালী হচ্ছেন শি জিনপিং

চীনে ১২৮৪ বছরের প্রাচীন মসজিদ, দুই সভ্যতার ঐতিহাসিক মেলবন্ধন

এনভিডিয়া প্রধানের ওপর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন: বেইজিং

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

থেমেছে কি ভাগ্যবিড়ম্বিত উইঘুরদের কান্না, বদলেছে কি জিনজিয়াংয়ের পরিস্থিতি

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫ শতাংশ

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’