হোম > বিশ্ব > চীন

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আমার দেশ অনলাইন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হুয়াংইয়ান দ্বীপে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা করা চীনের সার্বভৌমত্বের আওতাভুক্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য করার কোনো অধিকার নেই। পাশাপাশি, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত ‘অবৈধ ও অকার্যকর সালিশি রায়’-এর ভিত্তিতে ফিলিপাইনকে সমর্থন করারো কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো আরো বলেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়া যুক্তরাষ্ট্রকে বন্ধ করতে হবে। একই সঙ্গে সামুদ্রিক বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়াও বন্ধ করতে হবে।

সূত্র: প্রেস টিভি

এআরবি

বিরতি শেষে শুটিংয়ে ব্যস্ত জীম

‘দলে অনেক লোক আসতেছে, মনে হয় বিএনপির জন্য জান দিয়ে দেবে’

জাহাজ কাটা কারখানায় নিহতের প্রতিবাদে রাজধানীতে শ্রমিক শক্তির বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের

দিনাজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দেশের চলমান গ্যাস সংকট নিরসনে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার

পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু