হোম > বিশ্ব > চীন

জিনপিংয়ের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ বা স্বর্গমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মন্দিরে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

জবাবে ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে কথাবার্তা ‘চমৎকার’ হয়েছে।

আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানালেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে সংবেদনশীল ‘তাইওয়ান’ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন সম্পূরক প্রশ্নের কোনো উত্তর দেননি ট্রাম্প।

দুই পরাশক্তি দেশের নেতাদের এই বৈঠক ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল থাকলেও আলোচনার বিস্তারিত বিষয়গুলো এখনো প্রকাশ করা হয়নি। ট্রাম্পের এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থেকে ধারণা করা হচ্ছে, প্রাথমিক আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী