হোম > বিশ্ব > চীন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে বিশেষ বার্তা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের আসন্ন বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ হতে পারে। এখান থেকে বড় ধরনের অনেক কিছু অর্জন করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি খুলে যাওয়া বা দ্রুত খুলে দেওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট জিনপিং ‘খুবই খুশি’ হয়েছেন।

বিশ্লেষকদের মতে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের মে মাসের মাঝামাঝি সময়ে হতে যাওয়া এই বৈঠক মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে দিচ্ছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক হিসেবে চীন তাদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায়। কারণ, তাদের মোট জ্বালানি চাহিদার অর্ধেকই আসে মধ্যপ্রাচ্য থেকে।

সূত্র: আলজাজিরা

এমপি

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও