হোম > বিশ্ব > চীন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ‘অবৈধ’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে “অবৈধ” বলে অভিহিত করেছেন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে একটি “সিদ্ধান্তমূলক মোড়ের” মধ্যে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি “অপরিহার্য”। তিনি উত্তেজনা কমাতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সংকট সমাধানে দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপের ওপর জোর দেন।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের “দৃঢ় অবস্থান”-এর প্রশংসা করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার নিন্দা করার জন্য। তিনি বলেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেও চীন ইরানের পাশে কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রাখছে।

এসআর

চীনে ১২৮৪ বছরের প্রাচীন মসজিদ, দুই সভ্যতার ঐতিহাসিক মেলবন্ধন

এনভিডিয়া প্রধানের ওপর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন: বেইজিং

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

থেমেছে কি ভাগ্যবিড়ম্বিত উইঘুরদের কান্না, বদলেছে কি জিনজিয়াংয়ের পরিস্থিতি

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫ শতাংশ

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা