হোম > বিশ্ব > চীন

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮

আমার দেশ অনলাইন

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টা) হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি।

সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে বিশাল আকারের কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। এ সময় ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতিতে বলেন, এ অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। তার এ মন্তব্যের পরে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের জুতার রাজধানী হিসেবে পরিচিত। শহরটি দেশটির অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

এআরবি

রায়গঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩