হোম > বিশ্ব > চীন

ট্রাম্পকে স্বর্গমন্দির ঘোরাতে নিয়ে গেলেন শি জিনপিং

আমার দেশ অনলাইন

মন্দির প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।ছবি: আল-জাজিরা

বেইজিংয়ে চলমান শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ বা স্বর্গীয়মন্দির পরিদর্শন করেছেন।

ইউনেস্কো স্বীকৃত ৬০০ বছরের পুরোনো এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটিতে দুই নেতার এই পরিদর্শনকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ১৪২০ সালে মিং রাজবংশের শেষ দিকে নির্মিত এই মন্দির মূলত তৎকালীন চীনা সম্রাটদের জন্য অত্যন্ত পবিত্র ছিল। ভালো ফসলের জন্য প্রার্থনা এবং সাম্রাজ্যের সমৃদ্ধি কামনায় সম্রাটরা এখানে ধর্মীয় আচার ও বলিপ্রদান করতেন। এটি চীনের প্রাচীন স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন।

ট্রাম্প ও শি জিনপিংয়ের দুই দিনের এই সফরসূচিতে দ্বিপাক্ষিক আলোচনা ও আনুষ্ঠানিক ভোজসভার পাশাপাশি এই সাংস্কৃতিক সফর ছিল অন্যতম আকর্ষণ। এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন চীন সফর করেছিলেন, তখন তিনি ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী পরিদর্শন করেছিলেন। এবার স্বর্গীয় মন্দির পরিদর্শনের মাধ্যমে দুই নেতা তাদের মধ্যকার সম্পর্কের গভীরতা ও প্রতীকী আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন।

বিশ্লেষকদের মতে, দুই পরাশক্তির নেতাদের এমন সাংস্কৃতিক স্থান পরিদর্শন শুধু সৌজন্যমূলক নয়, বরং অস্থির বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে এটি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও স্থিতিশীলতা বজায় রাখার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে।

সূত্র: আলজাজিরা

এএম

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন

রৌমারীতে খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত, র‍্যালি ও পোনা অবমুক্ত

রায়গঞ্জে বিএনপির সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

টেকনাফে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলি উদ্ধার, রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে