হোম > বিশ্ব > চীন

নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নয়: চীন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কোনো সাহায্যে আসবে না বলে মনে করছে চীন। এর আগে ওয়াশিংটন চীনসহ বিভিন্ন দেশকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ এই সমস্যার সমাধানে সহায়তা করবে না।’

তিনি আরো বলেন, ‘চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে।’

যুক্তরাষ্ট্র বলছে, তাদের অর্থনৈতিক অভিযান ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে।

তবে তেহরান এই হুমকিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হতে বাধ্য বলে তারা মনে করে।

বেইজিংকে এই অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্র চাপ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট সিএনবিসিকে বলেন, কিছু আলোচনা গোপনে করাই ভালো হবে”, তবে তিনি বেইজিংকে “এই কর্মসূচিতে যোগ দেওয়ার” আহ্বানও জানান।

স্কট বেসান্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, চীন এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত নয়।

সূত্র: বিবিসি, আলজাজিরা

এমএমআর

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি মানবাধিকার লঙ্ঘনের শামিল

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা

হাউসবোট থেকে নদীতে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ

অধ্যাদেশ বাতিলের ৭ দিনের মধ্যে গুমের অভিযোগ: জেডিপি

মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন