হোম > বিশ্ব > চীন

‘ইরানকে নিয়ন্ত্রণ করে না চীন’

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরানের ওপর প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে বেইজিং যে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আকাশকুসুম প্রত্যাশা রাখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার ট্যানগেন।

আল জাজিরাকে বেইজিং থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্যানগেন বলেন, ‘চীন ইরানকে শাসন করে না। বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে ৩০টিরও বেশি ছোট ছোট সামরিক গোষ্ঠী রয়েছে, যারা স্বাধীনভাবে কাজ করছে। এটি এমন পরিস্থিতি নয় যে চীন চাইলেই গিয়ে বলতে পারবে, ‘চলো, আমরা শান্তি স্থাপন করি।’

রাশিয়া-ইউক্রেন সংঘাতের সঙ্গে এর তুলনা করাকে নাকচ করে দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত হঠকারীভাবে এ বিষয়ে জড়িয়ে পড়েছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করেছে। এখন সবাই বলছে চীনকে এটি ঠিক করতে হবে, কিন্তু বিষয়টি মোটেও এত সহজ নয়।

বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে চীন নিজেও সংকটের মুখে পড়েছে।

এ বিষয়ে বিশ্লেষক আইনার ট্যানগেন বলেন, ‘চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।’

সূত্র: আলজাজিরা

এএম

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

১৩ দলের বাংলাদেশ ফুটবল লিগ

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান