হোম > বিশ্ব > চীন

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

আমার দেশ অনলাইন

চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে এ ঘটনায় মৃত বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ।

গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। খবর বার্তা সংস্থা এএফপির।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ নেই। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে নদাঁড়িয়েছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়ে। ওই ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়।

এসআর

চীনে সীমাবদ্ধ হয়ে পড়ছে মি টু আন্দোলন, প্রকাশ্য তৎপরতা কমছে নারীবাদীদের

রোবট খাতে বিনিয়োগে শীর্ষে চীন, এগিয়ে যাচ্ছে একটি মুসলিম দেশ

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কমবে কি দিল্লি-বেইজিংয়ের বৈরিতা?

রাশিয়া ও চীনের উত্থানে সম্পূর্ণ বদলে যাওয়া এক বিশ্ব

চীনের বন্দরে নোঙর করা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

লাইব্রেরি সহকারি থেকে চীনের বিপ্লবী নেতা মাও সে তুং

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন, উদ্বেগে ভারত

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা পদক্ষেপ নিল চীন