হোম > বিশ্ব > চীন

চীনের অ্যালুমিনিয়াম রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে চীন। গত বছরের এপ্রিলে তুলনায় চলতি বছরের একই মাসে দেশটির অ্যালুমিনিয়াম রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ।

শনিবার প্রকাশিত চীনের শুল্ক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে চীন ৫ লাখ ৯৮ হাজার টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য রপ্তানি করেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসে দেশটির মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার টনে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের যুদ্ধের কারণে বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই সংকটের কারণে বছরজুড়েই চীনের অ্যালুমিনিয়াম রপ্তানি শক্তিশালী অবস্থানে থাকবে বলে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল।

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে উৎপাদন খরচ ও উপকরণের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক দেশের ক্রেতারা আগেভাগেই অ্যালুমিনিয়াম ও এর বিভিন্ন যন্ত্রাংশ মজুদ করতে শুরু করেছেন। বিদেশি ক্রেতাদের কাছ থেকে আসা এই বাড়তি ক্রয়াদেশের চাপ সামলাতে চীনের কারখানাগুলো এখন দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে দিয়েছে। এর ফলে চীনের রপ্তানি প্রবৃদ্ধির গতি আরো ত্বরান্বিত হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

তেলের দাম নির্ধারণে যেভাবে সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে চীন

১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

চীনের সমুদ্রসীমায় ‘গুপ্তচর কচ্ছপ-মাছ’

বিশ্বে প্রথম সাগরতলে বায়ুশক্তিচালিত ডেটাসেন্টার চালু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেন উত্তর কোরিয়া সফর করছেন

বিদেশে বিনিয়োগে কড়াকড়ি চীনের

মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

যেভাবে চলছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ‘লৌহ-কঠিন ভ্রাতৃত্ব’