হোম > বিশ্ব > চীন

চীন কেন ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে বড় প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সময় চীন সরাসরি ইরানকে সামরিকভাবে সহায়তা দেয়নি। কারণ, এতে জড়িয়ে পড়ার ঝুঁকি ও সম্ভাব্য পরিণতি অত্যন্ত ব্যয়বহুল হতে পারত। তবে একই সঙ্গে বেইজিং ইরানকে পুরোপুরি একা ছেড়েও দেয়নি।

সেলুমের ভাষায়, চীন এমন একটি পরিস্থিতি তৈরি হতে দিতে চায়নি, যাতে আন্তর্জাতিক ব্যবস্থায় শুধু যুক্তরাষ্ট্রই এককভাবে প্রভাব বিস্তার করছে বলে মনে হয়।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরানকে চাপে ফেলার প্রচেষ্টায় বিরোধিতা করেছে বেইজিং।

তবে আপাতত চীন সরাসরি সামরিক সহায়তা দেবে বলে তিনি মনে করেন না। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু চীনা কোম্পানি প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন এই বিশ্লেষক।

সূত্র: আল জাজিরা

এআরবি

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২