হোম > বিশ্ব > চীন

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

আমার দেশ অনলাইন

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং মোজাম্বিকের রাষ্ট্রপতি ড্যানিয়েল চাপো। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বেইজিংয়ে মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপোর সঙ্গে এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

শি জিনপিং বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব আফ্রিকার দেশগুলোর ওপর পড়ছে। চীন স্থানীয় দেশগুলোর সঙ্গে মিলে এই সংকট মোকাবিলা, শান্তি বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

বৈঠকে শি জিনপিং চীন ও আফ্রিকাকে সম্মিলিতভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানোর তাগিদ দেন। একইসঙ্গে শত্রুতা বন্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে 'প্রকৃত বহুপাক্ষিকতা' অনুশীলনে উৎসাহিত করতেও আহ্বান জানান তিনি।

সূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে বিশেষ বার্তা ট্রাম্পের

চীনের জ্বালানি ঘাটতি পূরণে প্রস্তুত রাশিয়া

শুল্ক বাড়ানোর হুমকি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের

চীনের পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং বরখাস্ত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ‘অত্যন্ত নাজুক’: চীনের পররাষ্ট্রমন্ত্রী

সাবমেরিন যুদ্ধের উদ্বেগের মধ্যেই সাগরতলের মানচিত্র বানাচ্ছে চীন

যুদ্ধে লিপ্ত সকল পক্ষকে নতুন করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান চীনের

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

খামেনির হত্যার ঘটনায় চীনের তীব্র নিন্দা