হোম > বিশ্ব > চীন

চীনের বন্দরে নোঙর করা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

বিবিসি বাংলা

চীনের চিংদাও বন্দরে জাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, চীনের পূর্বাঞ্চলের একটি বন্দরে নোঙর করা বিদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানান।

স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে চিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে জাহাজটিতে আগুন লাগে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, তিন ঘণ্টার কিছু বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এক প্রত্যক্ষদর্শী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। মেরিনট্রাফিক নামে একটি জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ, যা ৩১শে অগাস্ট চিংদাওতে পৌঁছেছিল।

এর প্রায় এক মাস আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একটি জাহাজ কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও ১২ জন আহত হন।

এমএমআর

বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক

শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট

মিরসরাইয়ে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের র‍্যালি ও সমাবেশ

গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

চুরির অপবাদে মারধর, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

এক দশকেই বিলুপ্ত হতে পারে মানবজাতি, ‘এআই গডফাদার’ হিন্টনের সতর্কবার্তা