হোম > বিশ্ব > চীন

বিদেশে বিনিয়োগে কড়াকড়ি চীনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে নতুন বিধিমালা জারি করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং গত ৫ মে এ সংক্রান্ত প্রবিধানে স্বাক্ষর করেন। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে বলে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

গত ১৭ এপ্রিল স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে অনুমোদনের পর এ বিধিমালা চূড়ান্ত করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, চীনের কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশটির বাসিন্দা ব্যক্তিদের বিদেশমুখী বিনিয়োগ এ আইনের আওতায় পড়বে।

বেইজিং বলছে, বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পুঁজি প্রবাহের ওপর নজরদারি জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন বিধিমালায় বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া কোনো বিনিয়োগকারী বিদেশে সীমিত বা নিয়ন্ত্রিত পণ্য, প্রযুক্তি, সেবা কিংবা তথ্য স্থানান্তর করতে পারবেন না। এর মাধ্যমে মূলত সংবেদনশীল সম্পদ বিদেশে চলে যাওয়া ঠেকাতে চাচ্ছে চীন।

এ ছাড়া বিদেশে কর্মী পাঠানো, প্রযুক্তিগত সহায়তা দেওয়া বা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমেও অনুমোদন ছাড়া প্রযুক্তি বা তথ্য স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। সরকার মনে করছে, এর মাধ্যমে রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সম্ভাব্য পথগুলো বন্ধ করা যাবে।

বিধিমালায় জাতীয় নিরাপত্তা পর্যালোচনার ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব বিদেশি বিনিয়োগ বা সম্পদ স্থানান্তর জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, সেগুলো সরকার পর্যালোচনা করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মানতে হবে।

একই সঙ্গে চীন জানিয়েছে, যেসব বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা উন্নয়ন স্বার্থ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।

এমএমআর

মরুভূমিতে চীনের অস্ত্রভান্ডার, আমেরিকার কপালে চিন্তার ভাঁজ

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

যেভাবে চলছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ‘লৌহ-কঠিন ভ্রাতৃত্ব’

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বর্ষণ, নিহত ১

চাঁদে মানব অভিযানের লক্ষ্যে এক বছরের মহাকাশ মিশনে যাচ্ছে চীন

এবার চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রাম্প ও পুতিনকে ভিন্ন বার্তা দিল বেইজিং: জাঁকজমক এক, গুরুত্ব আলাদা

বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে রয়েছে: শি জিনপিং

যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ পরিকল্পনার নিন্দা জানাল চীন ও রাশিয়া

একতরফা দাদাগিরি রুখতে চীন-রাশিয়ার ঐকমত্য