হোম > বিশ্ব > চীন

৫ শোধনাগারকে ঋণ দিতে নারাজ চীনা ব্যাংকগুলো

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরানি তেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় পড়া পাঁচটি তেল শোধনাগারকে নতুন ঋণ না দিতে দেশটির বড় ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে চীনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চীনের ন্যাশনাল ফিন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) বড় ব্যাংকগুলোকে এই শোধনাগারগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন পর্যালোচনার নির্দেশ দিয়েছে। আপাতত ব্যাংকগুলোকে নতুন করে কোনো ঋণ না দেওয়ার পরামর্শ দেওয়া হলেও আগের ঋণগুলো এখনই ফেরত না নিতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা শোধনাগারগুলোর মধ্যে চীনের অন্যতম বৃহৎ বেসরকারি শোধনাগার ‘হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি’ অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন বা আনুষঙ্গিক নিষেধাজ্ঞা থেকে নিজেদের রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকগুলোকে রক্ষা করতেই বেইজিং এমন সতর্ক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ২ মে একটি নোটিশ জারি করে কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করার নির্দেশ দিয়েছিল। আর্থিক নিয়ন্ত্রক সংস্থার এই সাম্প্রতিক পরামর্শটি সেই অবস্থানের ঠিক বিপরীত।

যদিও আল-জাজিরা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

সূত্র: আলজাজিরা

এএম

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়