হোম > বিশ্ব > চীন

চীনে টাইফুন বাভির তাণ্ডব, বাতিল ২৮০০ ফ্লাইট; বন্ধ ট্রেন চলাচল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

টাইফুন বাভি শনিবার চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানার পর দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। এর ফলে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।

গ্লোবাল টাইমস-এর বরাতে জানা গেছে, রোববার একদিনেই চীনের বিভিন্ন বিমানবন্দরে নির্ধারিত ২ হাজার ৮০০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নানজিং, হাংঝৌ, উহান, শেনইয়াং, দালিয়ান ও চেংদুসহ বিভিন্ন শহরে শত শত ফ্লাইট বিলম্বিত বা স্থগিত হয়েছে।

উত্তর চীজে ভারী বৃষ্টিপাতের কারণে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেইজিং ডাশিং আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। অন্যদিকে, সাংহাই পুডং ও সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে রোববার তাদের প্রায় ৩০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে।

এছাড়া হাংঝৌ ও জিয়াংসু প্রদেশের চাংঝৌসহ দেশের ৪৫টি বিমানবন্দর বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে।

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে একাধিক অঞ্চলে গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চগতির ট্রেন (হাই-স্পিড রেল) চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফুজিয়ান, ঝেজিয়াং, গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং হাইনান প্রদেশের বিমানবন্দরগুলোতেও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার রাত পর্যন্ত অনেক এলাকায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা দেশের পরিবহন ব্যবস্থায় আরও ভোগান্তি সৃষ্টি করতে পারে।

সূত্র: ইয়েনি শাফাক।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পরেই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক