হোম > বিশ্ব > চীন

চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা

আমার দেশ অনলাইন

চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি।

ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করে পুতিন তাকে নিজের একজন "ভালো এবং পুরোনো বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে একটি "সত্যিকারের নজিরবিহীন উচ্চতায়" পৌঁছেছে।

রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার এই নিবিড় কৌশলগত জোট বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল ভূমিকা পালন করছে। পারস্পরিক এই সহযোগিতা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং তা বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে কাজ করছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই চীন সফরে যাচ্ছেন পুতিন।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের এই চীন সফর নিয়ে মস্কো অত্যন্ত আশাবাদী। এই সফরের মাধ্যমে দুই দেশ তাদের "বিশেষ অংশীদারিত্ব" আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রেসিডেন্ট হিসেবে এটি পুতিনের ২৫তম চীন সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পশ্চিমা দেশগুলো বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টির ক্রমাগত আহ্বান জানিয়ে আসলেও, পুতিনের এই দুই দিনের সফর প্রমাণ করে যে দুই দেশের অংশীদারিত্ব কতটা "গভীর ও শক্তিশালী"।

সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ প্রদান এখন ধর্ম মন্ত্রণালয়ের আওতায়

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী