হোম > বিশ্ব > চীন

যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে চীন

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কেনার আগ্রহ প্রকাশ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতির পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

ট্রাম্পের বিবৃতির পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনাও তেলের বাজারকে প্রভাবিত করেছে। গত বৃহস্পতিবার ওই প্রণালি দিয়ে অন্তত ৩০টি জাহাজ পার হওয়ার খবর পাওয়া গেলেও, জাহাজ আটক বা হামলার শঙ্কা এখনো কাটেনি। মূলত এই অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা তেলের দাম বাড়ার পূর্বাভাস পাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

এএম

এনভিডিয়া প্রধানের ওপর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন: বেইজিং

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে চীন, তীব্র বন্যার ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

থেমেছে কি ভাগ্যবিড়ম্বিত উইঘুরদের কান্না, বদলেছে কি জিনজিয়াংয়ের পরিস্থিতি

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫ শতাংশ

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটিতে ৮ যুদ্ধবিমান