হোম > বিশ্ব > চীন

প্রশান্ত মহাসাগরে যৌথ টহলের ঘোষণা চীন-রাশিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চীন ও রাশিয়া চলতি মাসে তাদের বার্ষিক যৌথ নৌমহড়া আয়োজন করবে। মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় যৌথ সামুদ্রিক টহলও পরিচালনা করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জয়েন্ট সি-২০২৬’ নামে এই মহড়া চীনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি চিংদাওয়ের উপকূলীয় জলসীমা ও আকাশসীমায় অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়া শেষে উভয় দেশের কিছু নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ টহল দেবে। এর উদ্দেশ্য যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

তবে মহড়ায় কত সংখ্যক যুদ্ধজাহাজ, বিমান বা সেনাসদস্য অংশ নেবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ওই সফরে পুতিন বলেছিলেন, দুই দেশের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অংশীদারত্বকে ‘অটুট’ বলে বর্ণনা করেন।

চীন ও রাশিয়া ২০১২ সাল থেকে ‘জয়েন্ট সি’ নামে নিয়মিত যৌথ নৌমহড়া পরিচালনা করে আসছে। গত বছরের মহড়া রাশিয়ার ভ্লাদিভোস্তকের কাছে অনুষ্ঠিত হয়েছিল। এরপরও দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ টহল পরিচালনা করেছিল।

চীন ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা না করলেও নিজেদের নিরপেক্ষ পক্ষ বলে দাবি করে এবং নিয়মিত শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের অনেক পশ্চিমা মিত্রের অভিযোগ, বেইজিং বিভিন্নভাবে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন দিচ্ছে।

এমএমআর

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন, ফিরলেন রেনশ

প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুজনকে গুলি, এলাকায় আতঙ্ক

বিশ্বকাপজয়ী দে লা ফুয়েন্তেকে ২০৩০ পর্যন্ত রাখতে চায় স্পেন

১০ নম্বর জার্সিতে ইতালিতে ফিরলেন রোনালদিনহো

নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নয়: চীন

জ্বালানি সংকটের বোঝা শ্রমিকের ঘাড়ে দিয়ে ছাঁটাই বন্ধ করতে হবে

প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত

তিতুমীর থেকে জুলাই, প্রতিরোধের ইতিহাস চর্চায় ডাকসুর উদ্যোগ

পীরগঞ্জে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু