হোম > বিশ্ব > চীন

স্থিতিশীল সম্পর্ক গড়তে একমত জিনপিং ও ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন।

বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্পর্কের এই নতুন অবস্থান আগামী তিন বছর এবং তার পরবর্তী সময়ের জন্য দুই দেশের সম্পর্কের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে একটি টেকসই কাঠামো তৈরির লক্ষ্যে এই সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে জানান, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক দলগুলো একটি ‘সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক ফলাফল’ অর্জন করেছে।

অর্জিত এই ইতিবাচক ধারা বজায় রাখতে উভয় পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শি জিনপিং আরো বলেন, ‘চীনের উন্মুক্তকরণের দুয়ার কেবল আরো প্রশস্ত হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন, মার্কিন কোম্পানিগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে জড়িত। চীন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: আলজাজিরা

এএম

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি