হোম > বিশ্ব > ইউরোপ

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

বাসস

ছবি: সংগৃহীত।

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ডাচ পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পূর্বাঞ্চলীয় গ্রাউবুন্ডেন ক্যান্টনে এ দুর্ঘটনা ঘটে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বৃহস্পতিবার সুইস গণমাধ্যমকে জানান, বাসটি একটি নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে সেটি সড়কের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন (এএনভিআর) এএফপিকে জানায়, বাসটির মালিক পর্যটন সংস্থা ওড। এতে ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই নেদারল্যান্ডসের নাগরিক।

এএনভিআর জানায়, বাসটি সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করে। দুর্ঘটনার সময় এটি অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে এক দিনের সফরে যাচ্ছিল।

এমএমআর

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

ভারত জামায়াত আমিরকে ডাকলে এতদিনে দিল্লিতে থাকতেন: রাশেদ খাঁন

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে

জনভোগান্তি বাড়লে দেশে গণবিস্ফোরণ ঘটতে পারে: মঞ্চ ২৪

রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ও পরীক্ষার ফল প্রকাশ

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২