হোম > বিশ্ব > ইউরোপ

এবার ইউরোপেও নিষিদ্ধ উগ্র ইসরাইলিরা

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার দায়ে ‘চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে অবশেষে এ সিদ্ধান্ত নিল জোটটি।

ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, ‘সহিংসতা ও চরমপন্থার ফল অবশ্যই ভোগ করতে হবে।’

এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ইসরাইলি বসতি স্থাপনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে।

দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বাড়লেও জোটের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত ঝুলে ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটিয়ে চরমপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: আলজাজিরা

এএম

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

পাঁচ ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদায় নিয়েছেন, রয়ে গেছেন মেয়র সাদিক খান

ইরানের রুট মেনেই হরমুজ পার হয়েছে তেলের ট্যাংকার

ভিয়েনার সরকারি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে পৌঁছেছে

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

ন্যাটোর ভবিষ্যত নিয়ে যা জানাল জার্মান চ্যান্সেলর

৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন-রাশিয়া

ট্রাম্পের পারমাণবিক হামলার হুমকি নিয়ে ইরানের উপহাস

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনা করা হচ্ছে: ইরান

ফ্রান্সে ফ্লাইট বিপর্যয় এড়াতে বিশেষ উদ্যোগ