হোম > বিশ্ব > ইউরোপ

বার্লিন চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যান অরুন্ধতীর

গাজা নিয়ে জুরির বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়। ছবি: সংগৃহীত।

গাজায় ইসরাইলের গণহত্যার পক্ষ নিয়েছেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যরা। তাদের বক্তব্য ‘বিবেকহীন’ মন্তব্য করে এ উৎসবের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি ভূখণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওয়েন্ডার্স ও অন্যান্য জুরি সদস্যের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাদের মন্তব্যে তিনি ‘মর্মাহত ও বিরক্ত’।

বৃহস্পতিবার উৎসব শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন একজন সাংবাদিক জুরি সদস্যদের কাছে জার্মান সরকারের ‘গাজায় গণহত্যার প্রতি সমর্থন’ এবং ‘মানবাধিকারের প্রতি নির্বাচনি আচরণ’ সম্পর্কে তাদের মতামত জানতে চান।

এর জবাবে উৎসবের সাত সদস্যের জুরির সভাপতি জার্মান চলচ্চিত্র নির্মাতা উইম ওয়েন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। আমরা যদি নিবেদিতপ্রাণ রাজনৈতিক চলচ্চিত্র তৈরি করি, তাহলে রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করব। কিন্তু আমরা রাজনীতির বিপরীতে রয়েছি। চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে ‘রাজনীতি’ বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের কাজ জনগণের জন্য, রাজনীতিবিদদের জন্য নয়।

ওয়েন্ডার্স এবং অন্যান্য জুরি সদস্যের এমন ‘বিবেকহীন’ বক্তব্যে অনুন্ধতী মর্মাহত ও বিরক্ত। তাই উৎসবের আমন্ত্রণ রক্ষা করার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছেন তিনি।

অরুন্ধতী রায় তার বিবৃতিতে লিখেছেন, জুরিদের মন্তব্য অবাক করার মতো। তিনি গাজা পরিস্থিতিকে ‘ইসরাইল রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, বর্তমান সময়ের সেরা চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীরা যদি এই গণহত্যার বিরুদ্ধে বলতে না পারেন, তবে তাদের বিচার ইতিহাস করবে।

ওয়েন্ডার্সের মন্তব্যের সমালোচনা করে অরুন্ধতী বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আলোচনা বন্ধ করার এটি একটি উপায়।’

বুকারজয়ী এই লেখিকা বলেন, ‘আমি হতবাক ও বিরক্ত।’ তিনি আরো বলেন, তার বিশ্বাস শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য তাদের ক্ষমতায় থাকা সবকিছু করা উচিত। কারণ, গাজায় যা ঘটেছে, এখন যা ঘটছেÑতা হলো ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা।

‘দ্য গড অব স্মল থিংস’উপন্যাসের লেখিকা অরুন্ধতী বলেন, এ গণহত্যায় সমর্থন ও অর্থায়ন করছে আমেরিকা, জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। ফলে তারাও এই গণহত্যার অপরাধের সঙ্গে জড়িত।

পোলিশ চলচ্চিত্র প্রযোজক ও আরেক জুরি সদস্য ইওয়া পুসজিনস্কা বলেছেন, জুরিদের কাছ থেকে এ বিষয়ে সরাসরি অবস্থান নেওয়ার আশা করা ‘কিছুটা অন্যায্য’। তিনি বলেন, সরকার ইসরাইল বা ফিলিস্তিনকে সমর্থন করে কি না, তার দায় চলচ্চিত্র নির্মাতারা নেবেন না। শুধু গাজা নয়, আরো অনেক যুদ্ধ আছে, যেখানে গণহত্যা সংঘটিত হয়; কিন্তু এ নিয়ে কোনো কথা বলার এখতিয়ার রাখেন না তারা।

১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে অনুন্ধতী রায়ের ১৯৮৯ সালের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ক্লাসিক বিভাগে প্রদর্শিত হওয়ার কথা। আর এ উপলক্ষেই উৎসবের আমন্ত্রণ পেয়ে সেখানে অংশ নেওয়ার কথা ছিল তার।

প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষেধাজ্ঞার আদেশ বেআইনি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে গভীর ফাটল

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ৪ জন নিহত

গভীর সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পদত্যাগের জোরালো দাবি

নাগরিকত্বের শর্ত কঠোর হচ্ছে সুইডেনে

এপস্টেইন ইস্যুতে চাপের মুখে স্টারমার, শীর্ষ সহযোগী মরগানের পদত্যাগ

ইউরোপে আক্রমণের বিষয়ে যা বলছে রাশিয়া

কেবল ট্রাম্পই যুদ্ধ বন্ধ করতে পারে: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

পোল্যান্ডে শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা

ইতালির ক্যাপ্রিতে বড় পর্যটক দল সীমিত করা হচ্ছে