হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনীয় ড্রোন ইস্যুতে পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিলিনা বলেন, রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কিছু ড্রোন পথভ্রষ্ট হয়ে লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে। এ ঘটনায় সরকারের প্রতিক্রিয়া নিয়ে জোট সরকারের ভেতরে বিরোধ তৈরি হয়।

তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছেড়ে দিচ্ছি না।’

গত রোববার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ৭ মে ঘটে যাওয়া ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে লাটভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়নি।

এর পরই বামঘেঁষা প্রগ্রেসিভস পার্টি সিলিনার জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে বুধবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার।

লাটভিয়ার সংবিধান অনুযায়ী, এখন নতুন সরকারপ্রধান নির্বাচনের দায়িত্ব দেশটির প্রেসিডেন্ট এডগারস রিনকেভিচসের ওপর পড়েছে। তিনি শুক্রবার সব সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন।

আগামী অক্টোবরে লাটভিয়ায় জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

এসআর

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা

এবার লন্ডনে আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বিক্ষোভের ঢেউ

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করল ডেনমার্ক

রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল কলম্বিয়া

পুলিশের গুলির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ

ব্রেক্সিটের দূরত্ব ঘুচিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

গণহত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র রায় মিয়ানমারকে মানতে হবে: ইইউ

ভেনেজুয়েলার অভিবাসীদের সুরক্ষা বাতিল করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন