হোম > বিশ্ব > ইউরোপ

জেনেভায় রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ

আমার দেশ অনলাইন

সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা বুধবার আকস্মিকভাবে শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘কঠিন’ আখ্যা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি দাবি করেন, রাশিয়া এমন কৌশল নিচ্ছে যাতে শান্তিচুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে বিলম্ব হয়। তাঁর মতে, চাইলে আলোচনা ইতোমধ্যেই শেষ ধাপে পৌঁছাতে পারত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, জেলেনস্কির মন্তব্যের অল্প সময় পরই বৈঠক সমাপ্ত হয়। রুশ প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেন, শিগগিরই নতুন দফায় আলোচনা হবে, যদিও নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।

ট্রাম্পের মন্তব্যে কিয়েভের অসন্তোষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, আলোচনায় অগ্রগতি আনতে ইউক্রেনকেই দ্রুত সমঝোতার পথে এগোতে হবে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, শুধু ইউক্রেনের ওপর ছাড় দেওয়ার চাপ সৃষ্টি করা ন্যায্য নয়। বিশেষ করে পূর্ব দোনবাস অঞ্চলে রাশিয়া পুরোপুরি দখল করতে না পারা ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব এলে তা ইউক্রেনের জনগণ গণভোটে প্রত্যাখ্যান করবে বলেও তিনি উল্লেখ করেন।

রুশ একটি সূত্রের দাবি, আলোচনা ছিল ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ’ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় ফরম্যাটে ছয় ঘণ্টা পর্যন্ত চলে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম উমেরভ জানান, বৈঠকে সম্ভাব্য সিদ্ধান্তের বাস্তব দিক ও কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই আলোচনা যুদ্ধ অবসানের পথে ‘অর্থপূর্ণ অগ্রগতি’ এনেছে এবং উভয় পক্ষই সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। মেদিনস্কিও বৈঠককে ‘কঠিন কিন্তু গঠনমূলক’ বলে উল্লেখ করে দ্রুত পরবর্তী বৈঠকের আশ্বাস দেন। তবে রাশিয়া এখনো পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে যাচ্ছে, যা কিয়েভ সরাসরি নাকচ করেছে।

বেলারুশের বিরুদ্ধে কিয়েভের নিষেধাজ্ঞা

ইউক্রেনীয়দের হত্যায় সহায়তার অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন জেলেনস্কি।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাই পাত্রুশেভ সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো যদি নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করার চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে রুশ নৌবাহিনী মোতায়েন করা হতে পারে।

এসআর

জেনেভায় ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, অগ্রগতি কেমন?

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি কারো জন্যই কল্যাণকর নয়: এরদোয়ান

গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের রাজা

স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৫

প্রাচীন প্রদর্শনী থেকে ‘ফিলিস্তিন’ বাদ, সমালোচনার মুখে ব্রিটিশ মিউজিয়াম

ইউরোপ-বিরোধী সমালোচনার জবাব দিলেন কাজা কালাস

শান্তি আলোচনায় ইউক্রেনকে ছাড় দিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

জার্মানির সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিতে চায় চীন

এপস্টেইন কেলেঙ্কারিতে ফরাসি নাগরিকদের সম্পৃক্ততা তদন্তে বিশেষ কমিটি গঠন

অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে ইতালি, থাকছে নৌ-অবরোধের বিধান