হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে ফ্লাইট বিপর্যয় এড়াতে বিশেষ উদ্যোগ

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিমান চলাচলের জ্বালানি সংকটের শঙ্কা থাকলেও এ বছর গ্রীষ্মকালীন মৌসুমে ফ্রান্সে বড় ধরনের কোনো ফ্লাইট বাতিলের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো।

শুক্রবার তিনি এ তথ্য জানান।

ফিলিপ তাবারো বলেন, এয়ারলাইনসগুলোর গ্রীষ্মকালীন মৌসুমে ফ্লাইট বাতিলের কোনো আগ্রহ নেই, কারণ এই সময়েই তারা সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। তবে কিছু এয়ারলাইনস তাদের ফ্লাইট সংখ্যা কিছুটা কমিয়েছে।

ট্রান্সাভিয়া ফ্রান্সের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মে ও জুন মাসে তাদের মোট ফ্লাইটের মাত্র ২ শতাংশ বাতিল করেছে।

জেট ফুয়েল সংকটের প্রেক্ষাপটে ফরাসি সরকার এয়ারলাইনসগুলোকে সহায়তা করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা অবদানের অর্থ পরিশোধের সময় বাড়ানো, কর প্রদানের সময়সীমা দীর্ঘায়িত করা এবং জ্বালানি লোড করার ক্ষেত্রে নমনীয়তা প্রদান।

উল্লেখ্য, ইরান যুদ্ধের ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের এয়ারলাইনসগুলোতে জেট ফুয়েল সংকট দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। ইউরোপ তার প্রয়োজনীয় জেট ফুয়েলের প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, যা অন্য যেকোনো পরিবহন জ্বালানির চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে গ্রীষ্মকালীন ছুটিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে ইউরোপীয় কর্তৃপক্ষগুলো বর্তমানে দ্রুত সমাধানের পথ খুঁজছে।

সূত্র: আলজাজিরা

এএম

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত

দোহায় মার্কিন-ইরান বৈঠকের দাবি হোয়াইট হাউসের, নাকচ তেহরানের

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

জার্মানিতে জনসংখ্যা কমায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

ইংল্যান্ডে আশঙ্কাজনক হারে বাড়ছে মানসিক রোগী, চিকিৎসা প্রয়োজন ১০ লাখের বেশি শিশুর

ইউরোপে দাবদাহে ১৩০০ মৃত্যু

‘নিজেদের অপরাধ ঢাকতে’ আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরাইল: তুরস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে সৌদি যুবরাজ ও ম্যাক্রোঁর ফোনালাপ