হোম > বিশ্ব > ইউরোপ

যারা যুদ্ধ করে তারা চোর, শান্তিপূর্ণ ভবিষ্যৎ চুরি করে : পোপ লিও

আমার দেশ অনলাইন

যুদ্ধ পরিচালনা ও পৃথিবীর সম্পদ লুণ্ঠনকারীদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করেছেন পোপ লিও বলেন, তারা বিশ্বকে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ থেকে বঞ্চিত করে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ৪০তম বার্ষিকীতে তিনি পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন। খবর রয়টার্সের

রোববার বিশ্বের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা চেরনোবিলের ৪০ বছর পূর্তি পালন করছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান চার বছরের যুদ্ধের প্রেক্ষাপটে এমন আরেকটি বিপর্যয়ের আশঙ্কাও উত্থাপিত হয়েছে।

সাপ্তাহিক অ্যাঞ্জেলুস প্রার্থনার পর দেওয়া ভাষণে পোপ বলেন, চেরনোবিল দুর্ঘটনা মানবজাতির সম্মিলিত চেতনায় গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ক্রমশ শক্তিশালী প্রযুক্তির ব্যবহারে এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা।

সম্প্রতি আফ্রিকার চারটি দেশ সফর শেষে ফেরা পোপ লিও আরও বলেন, আমি আশা করি, সব পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে প্রজ্ঞা ও দায়িত্বশীলতা বজায় থাকবে, যাতে পারমাণবিক শক্তি জীবন ও শান্তির পক্ষে ব্যবহৃত হয়।

পোপ আরো বলেন, ‘যারা পৃথিবীর সম্পদ লুট করে, রক্তক্ষয়ী যুদ্ধ চালায় বা যেকোনোভাবে অশুভ শক্তিকে উসকে দেয়, তারা আমাদের সবার কাছ থেকে শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা কেড়ে নিচ্ছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম পোপ হিসেবে দায়িত্ব পালনকারী লিও সাম্প্রতিক সময়ে যুদ্ধ ও স্বৈরাচারের বিরুদ্ধে আরও সোচ্চার অবস্থান নেওয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখেও পড়েছেন।

রাজ্য নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদ ছাড়ছেন না জার্মানির চ্যান্সেলর

জার্মানিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ২৪

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত