হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ৯

আমার দেশ অনলাইন

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছে। শনিবার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি টেলিগ্রামে জানায়, রাজধানীর পাঁচটি জেলায় হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউক্রেন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২২ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের জুন মাসটি ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। কারণ, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা আরও বাড়িয়ে দিয়েছে।

হামলার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিচকো জানান, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’

এসআর

ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের গ্রিন পার্টির

নির্বাসন কাটিয়ে দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ইউরোপে ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি

দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয়

ফ্রান্সজুড়ে ৪ লাখ মানুষের বিক্ষোভ দমাতে ৭০ হাজার পুলিশ, গ্রেপ্তার ১ হাজার

ইসলামি শিল্পকলা ভালো লাগে, মুসলিমদের ভালো লাগে না—ইউরোপের দ্বিচারিতা

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

সার্বিয়ায় ক্ষমতাসীন ভুসিসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ছাত্র আন্দোলন

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন