হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শিক্ষা সংস্কার, ব্যয় সংকোচন নীতি ও পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বেলজিয়ামের দুটি শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা। শনিবার রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

বেলজিয়ামের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাসেলস-মিদি রেলস্টেশনের কাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নির্মাণকাজে ব্যবহৃত বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করেন এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকেন। জবাবে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায় পুলিশ।

এর আগে সকালে ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশনের কাছে প্রায় ১০০ শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্ক মানুষ জড়ো হন। তাদের মধ্যে শিক্ষক ও ট্রেড ইউনিয়নের কর্মীরাও ছিলেন। শুরুতে বিক্ষোভের অনুমতি না থাকলেও পরে বিক্ষোভকারীদের ব্রাসেলস-মিদি স্টেশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে থামিয়ে তল্লাশি করা হয়।

বিক্ষোভকারীরা পুলিশের দমন-পীড়ন এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। গত ৯ অক্টোবর ট্রেড ইউনিয়নের একটি কর্মসূচির পাশে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে বেলজিয়ামের আরেক শহর লিয়েজেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা। বেলগা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সেখানে লিয়েজ-গুইয়েমাঁ রেলস্টেশনের বাইরে প্রায় ২৫০ জন জড়ো হন। তাদের বেশির ভাগই তরুণ। পরে তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে শহরের কেন্দ্রের দিকে এগিয়ে যান।

লিয়েজের এই মিছিলে শ্রমিক ও অভিভাবকেরাও অংশ নেন। বিক্ষোভকারীরা শিক্ষা খাতে অর্থায়ন, টিউশন ফি, গণপরিবহনের ব্যয়, কর্মপরিবেশ এবং সামাজিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, আর্থিক চাপের কারণে অনেক তরুণকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হচ্ছে। এতে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং কেউ কেউ শেষ পর্যন্ত শিক্ষা কার্যক্রম ছেড়ে দিতে বাধ্য হন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শনিবার ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত কর্মসূচির প্রতিও সংহতি প্রকাশ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এআরবি

ফ্রান্সজুড়ে আবারো বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

হত্যার দায়ে তিন মেক্সিকান নাগরিকের ১৫৯ বছরের কারাদণ্ড

নির্যাতনের অভিযোগে ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে ইতালিতে তদন্ত শুরু

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

আলবেনিয়ায় বিক্ষোভে সহিংসতা, পদত্যাগের দাবি প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর

জার্মানির সব রেলস্টেশনে মদ্যপান নিষিদ্ধ

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, আটক ২৫

ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে: ইলন মাস্ক

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি