হোম > বিশ্ব > ইউরোপ

অনাস্থা ভোটে টিকে গেল আয়ারল্যান্ড সরকার

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে আনা এক অনাস্থা ভোটে জয়ী হয়েছে আয়ারল্যান্ডের জোট সরকার। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়।

পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের পর অনুষ্ঠিত এই ভোটে সরকারের পক্ষে ৯২টি এবং বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। প্রধান বিরোধী দল সিন ফেইন সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করেছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী দামের প্রতিবাদে আয়ারল্যান্ডের পণ্য পরিবহনকারী ও কৃষি ঠিকাদাররা গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে আসছেন।

বিক্ষোভের মুখে দেশের জরুরি পরিষেবাগুলো অচল হওয়ার উপক্রম হলে গত রোববার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডাকে সরকার। সেখানে নতুন করে কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

এই কর ছাড়ের আওতায় পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০ সেন্ট কমানো হয়েছে। এছাড়া কার্বন ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা মে মাস থেকে পিছিয়ে আগামী অক্টোবরের বাজেট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত সপ্তাহের এই বিক্ষোভ প্রথমে মহাসড়কে ধীরগতির গাড়ির বহর এবং ডাবলিনের ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচলে সীমাবদ্ধতার মধ্য দিয়ে শুরু হয়। পরে তা আয়ারল্যান্ডের একমাত্র তেল শোধনাগারে আংশিক অবরোধ এবং অন্তত দুটি জ্বালানি ডিপোতে প্রবেশের পথ আটকে দেওয়ার পর্যায়ে পৌঁছায়।

এসআর

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা