হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দুর্ঘটনাস্থলে ট্রেনের ধ্বংসাবশেষ পরিদর্শন করছেন দমকল কর্মীরা।

মাত্র তিন দিনের ব্যবধানে স্পেনে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্সেলোনায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত এবং ৩৭ জন যাত্রী আহত হন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এর আগে গত রোববার দক্ষিণ স্পেনে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবারের দুর্ঘটনায় ট্রেনটি রেললাইনের পাশে থাকা দেয়ালে ধাক্কা খায়। কাতালুনিয়া আঞ্চলিক ফায়ার ইন্সপেক্টর ক্লাউডি গালার্দো বলেন, ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। একজন যাত্রী দুর্ঘটনার সময় ট্রেনের ভেতরে আটকা পড়েছিলেন, যাকে পরে উদ্ধারকারীরা বের করতে সক্ষম হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, ছয়জন কম আহত আর ২৬ জন মাঝারি মাত্রার আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পেছনে স্পেনের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়াকে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। বার্সেলোনায় একই সময়ে আরও একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক রেল কর্মকর্তা জানান, ঝড়ের কারণে লাইনে পড়ে থাকা পাথরের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এটি লাইনচ্যুত হয়।

দেশটির উপকূলীয় এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা করা হলেও পরপর দুটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক