হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালি খোলা রাখার উপায় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আমার দেশ অনলাইন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলো আলোচনা করবে।

রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এরাবিক এই প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে কালাস ব্যাখ্যা করেন, ‘আমাদের নিজেদের স্বার্থেই হরমুজ প্রণালি খোলা রাখা প্রয়োজন।’

বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়।

কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই পথ নিরাপদ করতে যদি মার্কিন মিত্ররা সাহায্য না করে, তবে তা “নেটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।”

রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার “বিশ্বব্যাপী জাহাজ চলাচল স্বাভাবিক করতে” হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ