হোম > বিশ্ব > ইউরোপ

এবারের মতো এত গরম আগে দেখেনি স্পেন, ভাঙল তাপমাত্রার সব রেকর্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চলতি বছর ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করেছে স্পেন। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটির গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে বুধবার জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা। খবর আনাদোলুর।

জুন-আগস্ট সময়ে স্পেনের গড় তাপমাত্রা দাঁড়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্য দিয়ে ২০২৫ সালের আগের রেকর্ড ভেঙে যায়। গত বছরের তুলনায় এবার গড় তাপমাত্রা শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এবারের গ্রীষ্মে শুধু উচ্চ তাপমাত্রাই নয়, চরম গরমের স্থায়িত্বও ছিল নজিরবিহীন। মূল ভূখণ্ড ও বালিয়ারিক দ্বীপপুঞ্জজুড়ে তিন দফা তাপপ্রবাহ মোট ৫৫ দিন স্থায়ী হয়। এরপর সেপ্টেম্বরে আরও একটি তাপপ্রবাহে চলতি বছর এ পর্যন্ত চরম তাপের দিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ দিনে।

এটি ২০২২ সালের আগের সর্বোচ্চ রেকর্ড ৪১ দিনের তুলনায় ২০ দিন বেশি। অর্থাৎ এবারের গ্রীষ্মে প্রায় প্রতি তিন দিনের মধ্যে দুই দিনই চরম গরমের মুখোমুখি হয়েছে স্পেন।

জুনের শেষ দিকে শুরু হওয়া প্রথম তাপপ্রবাহটি দেশটির ৪২টি প্রদেশে ছড়িয়ে পড়ে। আবহাওয়া সংস্থার রেকর্ড অনুযায়ী, ভৌগোলিক বিস্তারের দিক থেকে এটি ছিল তৃতীয় বৃহত্তম তাপপ্রবাহ।

পরবর্তী দুটি তাপপ্রবাহ স্থায়ী হয় তিন সপ্তাহেরও বেশি সময়। এগুলো যথাক্রমে ২৩ ও ২৪ দিন স্থায়ী হয়, যা ১৯৭৫ সালের পর রেকর্ড করা তৃতীয় ও দ্বিতীয় দীর্ঘতম তাপপ্রবাহ। এর চেয়ে দীর্ঘ ছিল শুধু ২০১৫ সালের জুলাইয়ে ২৬ দিনব্যাপী তাপপ্রবাহ।

স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুন-আগস্টের বাইরেও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া অব্যাহত ছিল। মে মাসের শেষদিকে দেশটির বিস্তীর্ণ এলাকায় জুলাই মাসের মতো তাপমাত্রা রেকর্ড করা হয়।

সেপ্টেম্বরের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত স্থায়ী তাপপ্রবাহটি আবহাওয়াগত শরৎ শুরু হওয়ার পরও ১৬টি প্রদেশে প্রভাব ফেলে। ১৯৮৭, ১৯৮৮, ২০০৬ ও ২০১৬ সালের পর এটি স্পেনে রেকর্ড হওয়া মাত্র পঞ্চম সেপ্টেম্বরের তাপপ্রবাহ।

আবহাওয়া সংস্থার রেকর্ড অনুযায়ী, ১৯৬১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর স্পেনের সবচেয়ে উষ্ণ ১০টি গ্রীষ্মই চলতি শতাব্দীতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে উষ্ণ আটটি গ্রীষ্মের সাতটিই রেকর্ড হয়েছে ২০১৫ সালের পর।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, আগস্ট ছিল বিশ্বে রেকর্ড করা যৌথভাবে সবচেয়ে উষ্ণ মাস। এ মাসে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের আনুমানিক গড়ের চেয়ে ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এমএমআর

গোয়ালন্দে কৃষকদের ১০ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

আ.লীগ এভাবে পালিয়ে যাবে, কোনো গোয়েন্দা সংস্থাও ভাবেনি: ধর্মমন্ত্রী

চুরির অপবাদে মারধর, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

এক দশকেই বিলুপ্ত হতে পারে মানবজাতি, ‘এআই গডফাদার’ হিন্টনের সতর্কবার্তা

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নারের স্টল বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা

লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারো স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

সততা ও কর্তব্যবোধে সেবা অব্যাহত রাখার আহ্বান সেনাপ্রধানের

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির