হোম > বিশ্ব > ইউরোপ

হ্যাকারদের কবলে তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরের প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দরগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি)।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিমানবন্দর পরিচালনাকারী এই গ্রুপ জানিয়েছে, অননুমোদিত একটি তৃতীয় পক্ষের সাইবার হামলার শিকার হয়েছে তারা।

এমএজির এক মুখপাত্র বলেন, ‘ম্যানচেস্টার, স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে গাড়ি পার্কিং, লাউঞ্জ ও ফাস্ট ট্র্যাক বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই সাইন-আপসংক্রান্ত কিছু গ্রাহক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।’

হ্যাকারদের হাতে পড়া তথ্যের মধ্যে ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোড রয়েছে। তবে গ্রাহকদের ব্যাংক হিসাব বা অর্থ পরিশোধসংক্রান্ত কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমএজি আরও জানিয়েছে, সাইবার হামলার কারণে বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এমএমআর

ইউরোপজুড়ে কেন বিক্ষোভ, কী চাইছেন তরুণেরা

ফ্রান্সে বিক্ষোভ থেকে দাঙ্গা, জড়িতদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ নিলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি

ফ্রান্সে নজিরবিহীন সহিংসতায় সংকটে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

কেন বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ক্ষোভের নেপথ্যে যেসব কারণ

ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, গ্রেপ্তার প্রায় ২০০০

কানাডার আলবার্টায় সামরিক ঘাঁটিতে আগুন, নিহত অন্তত ৭

ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, আহত দেড় শতাধিক পুলিশ, গ্রেপ্তার ১২০০