হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’, ট্রাম্পের বিরুদ্ধে কড়া বার্তা ম্যাক্রোঁর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রচেষ্টার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানকে তিনি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, শুল্ক আরোপের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান প্রেক্ষাপটে এর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের হুমকি বাস্তবায়িত হলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেবে। ইউরোপের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ম্যাক্রোঁ বলেন, এই অবস্থান নিয়েই তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগামী ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এসআর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত