হোম > বিশ্ব > ইউরোপ

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তা মূলত অভিবাসনের ফল; অন্য কোনো কারণ বা স্কুলের শিক্ষার বিষয় নয়। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্পষ্ট করে বলেছি, আপনার সীমান্ত বন্ধ করুন।’

সম্প্রতি ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্যারিসসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা পরবর্তীতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার রূপ নেয়।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে অতীতের এক কথোপকথনের কথা স্মরণ করে ৮০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা বলেন, ‘আমি অনেক আগেই তাকে (ম্যাক্রোঁ) বলেছিলাম, ফ্রান্স একটি বড় ভুল করছে। আপনারা সারা বিশ্বের মানুষকে ঢোকার সুযোগ দিচ্ছেন। সারাবিশ্ব থেকে মানুষ সেখানে দলে দলে আসছে।’

সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করে ট্রাম্প যোগ করেন, ‘খুব শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে। ইউরোপ যদি এখনই তাদের সীমান্ত বন্ধ না করে এবং বিক্ষোভকারীদের মতো অপরাধীদের বের করে না দেয়, তবে ইউরোপের অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে।’

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা