হোম > বিশ্ব > ইউরোপ

তেলের দাম বাড়ায় ইউরোপের এয়ারলাইন লুফথানসার ২০,০০০ ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইউরোপের বৃহত্তম এয়ারলাইন গ্রুপ ডয়েচে লুফথানসা এজি তাদের গ্রীষ্মকালীন সূচি থেকে ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে জেট ফুয়েলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এই “অলাভজনক” ফ্লাইটগুলো বাতিল করা হচ্ছে। এতে মোট ফ্লাইট সক্ষমতার প্রায় ১ শতাংশ কমে যাবে এবং প্রায় ৪০ হাজার টন জেট ফুয়েল সাশ্রয় হবে।

স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লুফথানসা এর আগেই তাদের আঞ্চলিক ইউনিট সিটি‌লাইন বন্ধ এবং জ্বালানি বেশি খরচ করে এমন ২৭টি পুরনো বিমান গ্রাউন্ড করার ঘোষণা দিয়েছিল। এছাড়া কম খরচের অপারেশন বাড়াতে তারা সিটি এয়ারলাইনস এবং ডিসকভার এয়ারলাইনস-এর মতো ইউনিটে আরও ফ্লাইট স্থানান্তরের পরিকল্পনা করছে।

এদিকে বিমান খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়াম লিমিটেড জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী এয়ারলাইন সক্ষমতা প্রায় ৩ শতাংশ কমেছে, কারণ প্রায় সব বড় এয়ারলাইনই ফ্লাইট কমাচ্ছে।

লুফথানসা আরও জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক পর্যায়ে প্রায় ৪ হাজার চাকরি কমানোর পরিকল্পনা করছে, যাতে ব্যয় কমিয়ে লাভজনকতা বাড়ানো যায়।

এসআর

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কিনতে চায় ফিনল্যান্ড

সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের কয়েকটি শহরে কারফিউ জারি

ফ্রান্সের নিরাপত্তা পরিস্থিতির অবনতি, ভ্রমণকারীদের সতর্ক করল ইউরোপের একাধিক দেশ

ফ্রান্সে অস্থিরতার মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে ইইউ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন

পানির দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ, সহিংসতা