হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১১

আমার দেশ অনলাইন

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি বেসামরিক উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে বিমানটির পাইলট এবং ১০ জন যাত্রী রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল অথবা অন্য কোনো কারণ এ ঘটনার সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

সূত্র: এএফপি

এআরবি

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

জার্মান গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান গ্রেপ্তার

ফিনল্যান্ডে গুগলের ডেটা সেন্টারের কাজ বন্ধের নির্দেশ

ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান শান্তির বিকল্প নয়

রাজনৈতিক নেতৃত্বকে শিক্ষার্থীদের কথা শুনতে হবে

সংকটে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, আরো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা